,

স্বপ্ন নিয়ে অজানা সাত কথা

feature_106520লাইফস্টাইল ডেস্ক : ঘুমালে আমরা কত স্বপ্নই না দেখি। স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। স্বপ্ন নিয়ে গবেষণা অনেক দিন ধরেই চলছে। অনেক নতুন নতুন তথ্যও বেরিয়ে এসেছে। এবার একটি গবেষণায় বেরিয়ে সাতটি অজানা তথ্য। আসুন জেনে নিই সেই তথ্যগুলো-

এক. স্বপ্ন দেখাটাও নাকি ব্রেনের স্বাভাবিক কাজকর্মের মধ্যেই পড়ে। তবে গবেষকেরা জানিয়েছেন, ঘুম থেকে উঠে বেশির ভাগ মানুষই স্বপ্নের কথা বেমালুল ভুলে যান।

দুই. কত ঘণ্টা স্বপ্ন দেখেন তা খেয়াল রাখাটা খুবই মুশকিলের। হিসাব কষে সে কাজটা অবশ্য ইতিমধ্যেই করে ফেলেছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, সকালের দিকেই সবচেয়ে লম্বা হয় আমার-আপনার স্বপ্ন। একটানা ৪৫ মিনিট ধরে নাকি স্বপ্ন দেখি আমরা।

তিন. প্রতি রাতে কতক্ষণ স্বপ্নের ঘোরে কাটে তা জানেন কি? ঘুমের মধ্যে তো হিসাব রাখা যায় না। তা, এ ক্ষেত্রেও গবেষকদের রিপোর্টই ভরসা। নয়-নয় করে তা নাকি দাঁড়ায় প্রতি রাতে দেড় থেকে দু’ঘণ্টা।

চার. যৌন স্বপ্ন না দেখলেও নাকি ঘুমের মধ্যে সেক্সুয়ালি অ্যারাউজড হই আমরা। এমনটাই দাবি সাইকোলজিস্টদের।

পাঁচ. সিগারেট ছেড়েছেন দীর্ঘদিন। জেনে রাখুন, এমন মানুষেরা অন্যদের থেকে বেশি স্পষ্ট করে স্বপ্ন দেখেন।

ছয়. সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত প্রেগন্যান্ট মহিলা দুঃস্বপ্ন দেখেন তারা তুলনামূলকভাবে সহজেই প্রসব করতে পারেন।

সাত. স্বপ্ন দেখার সময় মানুষের ব্রেনে যে অ্যাক্টিভিটি হয় সে অনুভূতি হয় সরীসৃপদেরও। গবেষকদের একাংশের দাবি, সরীসৃপরাও স্বপ্ন দেখে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট