,

৬৮০ ইউপিতে বিজিবি মোতায়েন

12_106498নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ৬৮০টি নির্বাচনী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত নির্বাচনে আজ মঙ্গলবার প্রথম পর্বে এসব ইউপিতে ভোট নেয়া হবে।

ভোট গ্রহণ উপলক্ষে শনিবার রাতে ৬০৮টি ইউপিতে বিজিবি পাঠানো হয়। সোমবার সকালে আরও ৭২টি ইউপিতে মোতায়েন করা হয় বিজিবি।

বিজিবির গণসংযোগ কর্মকর্তা মহসীন রেজা জানান, উপকূলীয় এলাকাগুলোতে বিজিবি মোতায়েনের কথা ছিল না। তাই প্রথমে ৬০৮টি ইউপি নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। পরে ভোলা, বরগুনাসহ বেশ কিছু উপকূলীয় এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়।

মহসীন রেজা আরও জানান, প্রথম ধাপে ইউপি নির্বাচনের পরের দিন বুধবার সকাল পর্যন্ত বিজিবি মাঠে থাকবে। নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা