,

স্মিথকে বোকা বানালেন মুস্তাফিজ

2016_03_21_23_38_43_L08zKcVgaQynKCpZHZZFVy7SPaDhk9_originalস্পোর্টস ডেস্ক : আরাফাত সানি ও তাসকিন আহমেদকে হারিয়ে বাংলাদেশের বোলিং অ্যাটাক বেশখানিকটা দুর্বল হয়ে পড়েছিল। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজুর রহমানকে খেলানোর ঝুঁকি নিয়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আর সোমবার বেঙ্গালুরুতে বল হাতে ফিরে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথকে ম্যাজিক দেখালেন মুস্তাফিজ।

বাাঁহাতি এই পেসারের একটি ইনকাটারে রীতিমতো বোকা বনে গেলেন অজি অধিনায়ক। মুস্তাফিজের বলটি স্মিথের দুই পায়ের ফাঁক গলে সরাসরি আঘাত হানলো স্ট্যাম্পে। অনেক দিন পর মাঠে ফিরে উইকেট পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত মুস্তাফিজ। সেই চির চেনা সরল হাসি। আর উইকেট পেয়ে নিজ হাতে তালি দিতেও ভুল করলেন না এই কাটার মাস্টার।

তবে ম্যাচের ষষ্ঠ এবং মুস্তাফিজের দ্বিতীয় ওভারের শেষ বলে মিঠুন ওয়াটসনের ক্যাচটি হাতছাড়া না করলে আগেই উইকেটের দেখা পেতেন। পরে ম্যাচের ১৭ এবং নিজের চতুর্থ ওভারে দ্বিতীয় উইকেটও পেলেন তিনি। বাঁহাতি এই পেসারের বলে মিশেল মার্শ উড়িয়ে মারতে গিয়ে সাকিবের হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত চার ওভারে ৩০ রান খরচায় পান দু’টি উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা