,

শিক্ষিকা অপহরণে ১০ লাখ টাকা মুক্তিপণ

2016_03_21_21_43_13_I3s0OU0E7TDF3UMdCjrOTqU0vGRtk4_originalফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে মনিকা সাহা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকেল ৫টার দিকে ঝিলটুলীতে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান শাখার সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে তাকে জোর করে তাকে তুলে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিক্ষিকা সোনালী ব্যাংকের মোড় এলাকায় এলে একটি সাদা রঙের মাইক্রোবাস সেখানে গিয়ে থামে। পরে ওই মাইক্রোবাসে শিক্ষিকাকে জোর করে টেনে তুলে নিয়ে দ্রুত চলে যায়।

অপহৃত মনিকা ফরিদপুর সদরের চর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি শহরের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত বলে জানিয়েছেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে।

দুই সন্তান ও স্বামীর সাথে শহরের ঝিলটুলী সোনালী ব্যাংকের অদূরে একটি ভাড়া বাসায় থাকেন মনিকা। তার স্বামীর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।

মনিকার স্বামী বলরাম পোদ্দর জানান, অপহরণকারীরা অচেনা একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন বলরাম।

ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান, ওই স্কুল শিক্ষিকার স্বামীর মৌখিক অভিযোগ তারা শুনেছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিক্ষিকা মনিকাকে উদ্ধারের জন্য পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। খুব তাড়াতাড়ি তাকে উদ্ধার করা সম্ভব হবে বলেও তিনি জানান।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে