,

প্যারিস হামলাকারীর সহযোগী শনাক্ত ডিএনএ পরীক্ষায়

 

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে ছয়টি স্থানে একযোগে হামলায় ১৩০ জন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে আটক সালাহ আবদেসালামের এক সহযোগীকে শনাক্ত করা হয়েছে। বেলজিয়ানের প্রসিকিউটর বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে সালাহ আবদেসালামের এক সহযোগীকে চিহ্নিত করা হয়েছে।

ওই ব্যক্তির নাম নিজাম লাচরাওয়ি (২৪), এখনো পলাতক রয়েছেন। এক বিবৃতিতে বেলজিয়ানের প্রসিকিউটর বলেন, তিনি (নিজাম) মিথ্যা আইডি ব্যবহার করেছিলেন। তার বাড়ি সন্দেহভাজন জিহাদি নেটওয়ার্ক ব্যবহার করেছিল বলে ডিএনএ পরীক্ষায় পাওয়া গেছে।শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে প্যারিস হামলায় জড়িত সালাহ আবদেসালামকে আটক করা হয়। এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

paris-attack20160321120453

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ প্যারিস হামলায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাতের ঘোষণা দিয়েছেন। গত ১৩ নভেম্বর প্যারিসের বাঁতা ক্ল কনসার্ট হল সহ ছয়টি স্থানে একযোগে হামলা হয়। এ ঘটনায় ১৩০ জনের প্রাণহানি ঘটে। পরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।

 

বেলজিয়ানের প্রসিকিউটরের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, গত সেপ্টেম্বরে আবদেসালাম গাড়ি ভাড়া করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দুবার সফর করে। সেসময় ওই গাড়ি থেকে সামির বাইজিদ ও সুফিয়ান কায়াল নামে বেলজিয়ানের ভূয়া দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়।

 

ডিএনএ পরীক্ষায় সুফিয়ান কায়ালকে নিজাম লাচরাওয়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্রাসেলসের স্কারবিক জেলার অভিলাইসের বাসিন্দা তিনি। ১৯৯১ সালের ১৮ মে জন্ম নেওয়া এই নিজাম ২০১৩ সালে ফেব্রুয়ারিতে সিরিয়া যান। এছাড়া সামির বায়েজিদ নামে অপর জঙ্গির আসল নাম মো.বেলকাইদ বলে বেলজিয়াম পুলিশের ধারণা। ১৫ মার্চ ব্রাসেলসে পুলিশের অভিযানে নিহত হন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা