,

কাল সুন্দরবন যাচ্ছে ইউনেসকোর প্রতিনিধি দল

 

নিজস্ব প্রতিবেদক : রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন কী ঝুঁকিতে পড়তে পারে তা দেখতে ঢাকায় পৌঁছেছে ইউনেসকোর প্রতিনিধি দল। আজ সোমবার সকাল ও বিকেলের দুইটি আলাদা ফ্লাইটে প্রতিনিধিদলের দুই সদস্য ঢাকায় পৌঁছান। রাতেই আরেক সদস্য ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে এসব কথা জানা গেছে।

photo-1457256962

 

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র থেকে পাঠানো রিয়েকটিভ মনিটরিং মিশন নামের ওই প্রতিনিধি দলটি কাল মঙ্গলবার সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সুন্দরবনের প্রবেশ করবে। তারা রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান, শ্যালা নদীর যে স্থানে গত এক বছরে নৌ দুর্ঘটনাগুলো ঘটেছে সেই স্থানগুলো পর্যবেক্ষণ করবে।

 
ইউনেসকো প্রতিনিধি দলটির বাংলাদেশ সফরের সমন্বয়কারী পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিনিধি দলটি দুই সদস্য দেশে পৌঁছেছেন। অন্যজন আজ রাতে পৌঁছাবেন। তাঁরা কাল (মঙ্গলবার) থেকে সুন্দরবন পরিদর্শন শুরু করবেন।
প্রতিনিধি দলটি বাংলাদেশে থাকবে ২৮ মার্চ পর্যন্ত। গত বছরের মার্চে ইউনেসকোর বার্ষিক সাধারণ সভায় সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র, বনের ভেতর নৌপথ, আশপাশে শিল্পকারখানা ও শ্যালা নদীতে তেল ছড়িয়ে পরার ব্যাপারে উদ্বেগ জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা