,

ট্রেনে কাটা পড়ে মৃত্যু সেলফি তুলতে গিয়ে

 
নিজস্ব প্রতিবেদক : চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলে রেললাইন পার হতে গিয়ে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম সায়েদ আহমদ (১৮)।আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশের নগর স্টেশনে এ ঘটনা ঘটে।নিহত সায়েদের বাড়ি মৌলভীবাজার বড়লেখা উপজেলার চান্দগ্রামে। তাঁর বাবার নাম মানিক মিয়া।

Mrittu

শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল আজিজ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকে শমশেরনগর স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড় করিয়ে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনকে পার (ক্রসিং) করা হচ্ছিল। দুপুর সাড়ে ১২টায় পাহাড়িকা থেকে সায়েদ নেমে ১ নম্বর লাইন অতিক্রম করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দ্রুতগামী পারাবত ট্রেনের সঙ্গে সেলফি তুলছিলেন। পারাবত ট্রেনটি দ্রুত এগিয়ে আসার সময় তরুণটি দৌড়ে ১ নম্বর লাইন অতিক্রম করে ২ নম্বর লাইনে দাঁড়ানো পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উঠতে যান। এ সময় চলন্ত পারাবত ট্রেনের ইঞ্জিনের কিনারার লোহার পাতের আঘাতে সায়েদ আহমদ মাটিতে পড়ে গেলে তাঁর বাঁ পায়ের গোড়ালি কেটে যায় ও মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

 

সায়েদের চাচাতো ভাই লিটন আহমেদ বলেন, সায়েদ বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। কুলাউড়া উপজেলা স্টেশন থেকে তাঁরা চট্টগ্রামে যাচ্ছিলেন।কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃণাল কা‌ন্তি সিনহা বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা