,

রিটার্নিং অফিসার ও পুলিশ দায়ী থাকবে সহিংসতা হলে

 

 

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত ও নির্ভয়ে ভোটাধিকার প্রায়োগ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কোনো কেন্দ্রে ভোট কারচুপি ও সহিংসতা হলে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা (রিটার্নিং অফিসার) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়ী হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এক বিফ্রিং তিনি এ কথা জানান।

1429433087

 

কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আগামীকালের নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য জেলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে।’তিনি বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে থাকবে পুলিশ, বিজিবি, র‌্যাব, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন ও আনসার-ভিডিপির সদস্যরা। টহলে থাকবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২০ জন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যও থাকবে।’

 

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে সিইসি বলেন, ‘ভোট চলাকালীন আইনশৃঙ্খলাবাহিনীর কোনো সদস্য অনিয়ম ও পক্ষপাতিত্ব করলে আমরা তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। কোনো কেন্দ্রে ভোট কারচুপি ও সহিংসতা হলে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়ী থাকবে। তাই আপনারা (নির্বাচন সংশ্লিষ্টরা) আপনাদের সর্বশক্তি দিয়ে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের ব্যবস্থা করবেন।’

 

এ সময় তিনি আরো বলেন, ‘সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রার্থী, তার সমর্থক, ভোটার ও অন্য সকলের সহযোগিতা কামনা করছি। সকলেই যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’বহিরাগতদের প্রবেশ ঠেকানোর নির্দেশ দিয়ে সিইসি বলেন, ‘বহিরাগতরা যেন সংশ্লিষ্ট নির্বাচনে এলাকায় প্রবেশ না করেন। অবৈধ অস্ত্র যেন ব্যবহার না করে। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন তার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা