,

বিএনপির ২ দিনের কর্মসূচি স্বাধীনতা দিবস উপলক্ষে

 

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ মার্চ বিএনপির উদ্যোগে রাজধানীতে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেবেন। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে আলোচনাসভার স্থানের কথা জানানো হয়নি।

 

2016_02_11_13_14_20_vdf1aVBjqk3MVVm6e5gsVAGeYXan4D_original

পরদিন ২৬ মার্চ ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইদিন সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন নেতা-কর্মীরা।ওইদিন সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। মাজার প্রাঙ্গণে ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

 

 

একইদিন বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য স্বাধীনতা র‌্যালি অনুষ্ঠিত হবে। তবে র‌্যালির গন্তব্যস্থল কোথায় হবে তা জানানো হয়নি। স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র ও অঙ্গ সংগঠনসমূহ পোস্টার প্রকাশ করবে।এ ছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ সারা দেশের জেলা, মহানগর ও উপজেলায় দলের স্থানীয় কার্যালয়ে ওইদিন সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্থানীয় সুবিধানুযায়ী আলোচনাসভা ও র‌্যালির আয়োজন করবে।

 

 

সোমবার (২১ মার্চ) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এসব তথ্য জানান।স্বাধীনতা দিবসের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে এর আগে দলীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়।

 

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান; যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহাতাব, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ নেসারুল হক, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা