,

কমনওয়েলথ আফ্রিকা শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। কমনওয়েলথ আফ্রিকা শীর্ষ সম্মেলন ২০১৬-এ অংশগ্রহণ শেষে সোমবার তিনি দেশে ফিরেছেন।আজ জাতীয় সংসদ সচিবালয়ের গণ-সংযোগ শাখার উপপরিচালক নূরুল হুদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ss_88074

গত ১৩ মার্চ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। লন্ডনে অবস্থানকালে ১৪ মার্চ সিপিএ সদর দপ্তর আয়োজিত ‘কমনওয়েলথ দিবস-২০১৬’ এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া তিনি লন্ডনে সিপিএ-কানাডা শাখার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

 

স্পিকার ১৭ মার্চ লন্ডন থেকে জাম্বিয়ার রাজধানী লুসাকায় যান। লুসাকায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৪তম এসেম্বলিতে ২০ মার্চ বক্তৃতা করেন। স্পিকার এ সময় ১৫ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা