,

অস্ত্র ও গুলি উদ্ধার মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুর ১২টার দিকে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে দায়েরকৃত মামলার প্রধান আসামি ও মাদক ব্যবসায়ী আফজাল হোসেনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার রাওথা এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় কবুতর রাখা বাক্সের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।এ ঘটনায় আজ দুপুরে এএসআই আব্দুর রহিম বাদী হয়ে আফজাল হোসেনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

aw0sxmrv1458548375

এর আগে গত ১০ মার্চ সকালে উপজেলার রাওথা এলাকার আব্দুর রহমানের বাড়িতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে দুই যুবক আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এএসআই বজলুর রশিদ মাদক ব্যবসায়ী আফজাল হোসেনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রোববার গভীর রাতে আফজালের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা