,

‘সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে’

4bk3c2409d1f3c56c7_620C350আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বের সব মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য সন্ত্রাসবাদ হুমকি হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানান হলো। সিরিয়ার রাজধানী দামেস্কে আরব এবং মুসলিম বিশ্বের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে এ আহ্বান জানান তিনি। খবর-রেতে।

প্রেসিডেন্ট আসাদ বলেন, সন্ত্রাসবাদ বিস্তার রোধে গোটা বিশ্বের মুসলমানদের আন্তরিকতা দেখানো উচিত। পাশাপাশি এ বৈঠকের গুরুত্বও তুলে ধরেন তিনি। আরব এবং মুসলিম বিশ্বের এ জাতীয় সংস্থা পশ্চিমা ষড়যন্ত্রের মোকাবেলা করছে উল্লেখ করে তিনি বলেন, আরব দেশগুলোর আরব এবং মুসলিম পরিচয় মুছে দেয়ার লক্ষ্য কাজ করছে পাশ্চাত্য।

২৮টি দেশের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে তারা বলেন, পাশ্চাত্য এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে সিরিয়া। এ ছাড়া, ইয়েমেনে এক তরফা আগ্রাসনে জড়িত সৌদি আরবের বিপদ সম্পর্কেও হুশিয়ারি উচ্চারণ করেন বৈঠকের প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা