,

দুটি রেকর্ডের সামনে মাশরাফি

Masrafeস্পোর্টস ডেস্ক : মাশরাফির নেতৃত্বে একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ। আর তাতে অধিনায়ক হিসেবেও একটির পর একটি রেকর্ড করছেন তিনি। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হয়েছিল একটি রেকর্ড। ছুঁয়েছিলেন হাবিবুল বাশারকে। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৩০ ম্যাচ জয়ের যৌথ রেকর্ড তাদের। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই সবাইকে ছাড়িয়ে যাবেন মাশরাফি।

হাবিবুল বাশারের যেখানে এই রেকর্ড গড়তে লেগেছিল ৮৭ ম্যাচ। মাশরাফি ৩০ জয়ের রেকর্ড গড়লেন ৪৮তম ম্যাচেই।

টেস্টে হাবিবুল বশারের অধীনে ১৮ ম্যাচে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। বিপরীতে মাশরাফির নেতৃত্বে একটি ম্যাচের একটিতেই জিতেছে টাইগাররা। ওয়ানডেতে মোট ৬৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বশার। জিতেছেন মাত্র ২৯টিতে। এদিকে মাশরাফির ২৮ ম্যাচের ২০টিতেই জয়। হাবিবুল বশার টি২০তে কোনো ম্যাচে নেতৃত্ব দেননি। কিন্তু বর্তমান অধিনায়ক ২০ ম্যাচের ৯টিতে জিতেছেন।

আর বেঙ্গালুরুতে ক্যাপ্টেনসির হাফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে আছেন মাশরাফি। স্টিভেন স্মিথের সঙ্গে টসের সঙ্গে সঙ্গেই হাফ সেঞ্চুরিটা হয়ে যাবে তার। হাবিবুল বাশার ( ৮৭ ম্যাচ), মুশফিকুর রহিম (৮৪ ম্যাচ) মোহাম্মদ আশরাফুল (৬২ ম্যাচ), সাকিব আল হাসানের (৬২ ম্যাচ) পর পঞ্চম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেনসির হাফ সেঞ্চুরি পূর্ণ করবেন মাশরাফি।

একটি জয় পেলেই তার নেতৃত্বে তিন ভার্সনের ক্রিকেটেই সবচেয়ে বেশি সাফল্য পাবে বাংলাদেশ দল। তবে এমন এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে কিন্তু রোমাঞ্চিত নন মাশরাফি। বরং তাসকিন, আরাফত সানির বোলিং নিষিদ্ধ হওয়ায় সরব হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে