,

সোমালিয়ায় ৩৪ জঙ্গিকে হত্যা করেছে কেনিয়ার সেনাবাহিনী

1458550695আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার সেনাবাহিনী সোমালিয়ায় শনিবার ও রবিবার দুটি পৃথক অভিযানে সোমালিয়ায় ৩৪ জন আল শাবাব জঙ্গিকে হত্যা করেছে। এই ঘটনায় তাদের দুই সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কেনিয়ার সেনাবাহিনীর মুখপাত্র।

শনিবার কেনিয়ার সেনাবাহিনী সোমালিয়ার সীমান্তবর্তী আফমাদোও শহরে ২১ জন আল শাবাব জঙ্গিকে হত্যা করে। এখানেই দুই সেনাসদস্য নিহত হয়। রবিবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলের রাস কামবোনি শহরে আরো ১৩ জঙ্গিকে হত্যা করা হয়।  এই অভিযানে আরো ৫ সেনা সদস্য আহত হয় এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনায় ২৭ টি একে ৪৭, পাঁচটি রকেট নিয়ন্ত্রিত গ্রেনেড, পিস্তল ও অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়।  ২০১১ সাল পর্যন্ত সোমালিয়ার একটা বড় অংশ আল শাবাব জঙ্গিগোষ্ঠী নিয়ন্ত্রণ করতো কিন্তু আফ্রিকান ইউনিয়ন ও সোমালিয়া সেনাবাহিনী তাদের বিতাড়িত করে। রয়টার্স।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি