বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত খুন মামলা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮ মার্চ

1458551150আদালত প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮ মার্চ ধার্য করেছে আদালত। সোমবার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের, দুই পুলিশ সদস্যসহ ৭ জনের।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টা হতে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ৭ খুনের ঘটনায় গ্রেফতার ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিকে, সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখতে ষষ্ঠবারের মতো আবেদন করেছেন মামলার প্রধান আসামি নূর হোসেন ও চাকরিচ্যুত  র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদের পক্ষের আইনজীবীরা। তবে আদালত তাৎক্ষণিক এ ব্যাপারে কোনো আদেশ দেয়নি।

শুনানির শুরুতে আদালতে তারেক সাঈদ ও নূর হোসেনের পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, ৭ খুন মামলা বাতিল ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের নিষ্পত্তি এখনও হয়নি। তাই এখন বাদীকে (সেলিনা ইসলাম বিউটি) ও এ দুইজনের (তারেক সাঈদ ও নূর হোসেন) পক্ষে জেরা করা যাচ্ছে না। সময় প্রয়োজন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সোমবার নির্ধারিত সাক্ষ্যগ্রহণের দিন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হবে। সাক্ষীকে জেরা করছে আসামি পক্ষের আইনজীবীরা।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে দুপুরে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে তাদের লাশ শীতলক্ষ্যায় ফেলে দেয়া হয়। ৩০ এপ্রিল ছয়জন এবং পরের দিন একজনের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান