,

রাজধানীবাসীর সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ কথা বলবে পুলিশ

2016_03_21_14_35_49_2vW5vlfnAUrAuc2K0tkLWETSoTACZw_originalনিউজ ডেস্ক : পুলিশ এখন থেকে রাজধানীর দুই কোটি নাগরিকের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ কথা বলবে, এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সোমবার দুপুরে রাজধানীর গাউসিয়া মোড়ে বিট পুলিশিং সমাবেশ-২০১৬ তে তিনি এ কথ জানান। সমাবেশটির আয়োজন করে নিউমার্কেট থানা পুলিশ।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বিটের অফিসাররা সকল রাজধানীবাসীর কাছে যাবে, তাদের সমস্যার কথা শুনবে এবং তাদের বিপদে সহায়তা করবে। নগরীর সকল বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ওই এলাকার সবার তথ্য সংগ্রহের কাজ চলছে। নগরীর সব নাগরিকের তথ্য সংশ্লিষ্ট থানায় থাকলে অপরাধীরা অপরাধ করতে ভয়ও পাবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশই জনগণ, জনগণই পুলিশ। পুলিশ জনগণের নিরাপত্তা দিবে, শৃঙ্খলার মধ্যে রাখবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে। পুলিশ জনগণকে হয়রানি করবে এটা কোনোভাবেই মেনে নেয়া যাবে না। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে আমরা রাজধানীকে সম্পূর্ণ নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলবো।’

তিনি বলেন, ‘নাগরিকদের দেয়া তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। এ তথ্য শুধুমাত্র অপরাধীদের খুঁজে বের করার কাজে ব্যবহৃত হবে। এ তথ্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সাংবাদিকসহ কাউকে দেয়া হবে না। প্রতিটি থানায় ১০ জন করে পুলিশ সদস্যকে আইটি ট্রেনিং ও প্রশিক্ষণ দেয়া হবে। যাতে করে তারা প্রাপ্ত তথ্যগুলো সঠিকভাবে নিবন্ধন করতে পারে।’

সমাবেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মুহাম্মদ মারুফ হাসান বলেন, ‘পুলিশ-জনগণের সম্পৃক্ততায় আইনের শাসন করা হবে। বাড়িওয়ালার কাছে তথ্য না থাকায় অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তাই সকলের তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘নগরবাসীর তথ্য সংগ্রহের জন্য বিট পুলিশ কাজ করছে। প্রতিটি থানা এলাকার সংশ্লিষ্ট বিটের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জনগণের সঙ্গে যোগাযোগ করবে। তাদের তথ্য নেবে, জনগণকে সহায়তা করবে।’

বিট পুলিশিং সমাবেশে আরো উপস্থিত ছিলেন— ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, উপ-কমিশনার (মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার, রমনা জোনের সহকারী কমিশনার জসিম উদ্দিন, রমনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান, নিউমার্কেট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইয়াসিন আরাফাত, গাউসিয়া মার্কেট সমিতির সভাপতি মো. ফারুক, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা