,

তাসকিন-সানিকে বাদ দেওয়া অযৌক্তিক : ইয়ান চ্যাপেল

indexস্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ বোলারের ওপর নিষেধাজ্ঞা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল।

আজ সোমবার রাত ৮টায় বিশ্ব টি-টোয়েন্টির সুপার টেন পর্বের খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে ম্যাচটি।

খেলার আগে ক্রিকইনফোর ক্রিকেট বিশ্লেষক ইয়ান চ্যাপেল বলেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি টুর্নামেন্টের মাঝপথ থেকে ছিটকে পড়লেন। এটা না করে টুর্নামেন্টের শুরুর আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। তিনি বলেন, ‘আমার মনে হয় না, এর কোনো যৌক্তিকতা আছে। টুর্নামেন্টের মধ্যপথ থেকে বাদ দেওয়া অত্যন্ত রূঢ় সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য আমার সমবেদনা থাকল। দুই গুরুত্বপূর্ণ বোলারকে হারানোর ক্ষত কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন।’

এদিকে, ফেভারিটের তকমা গায়ে লাগিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ রানে হেরে শুরুটা ভালো হয়নি স্টিভেন স্মিথের দলের। টি-টোয়েন্টিতে এখনো যেন নিজেদের গুছিয়ে নিতে পারেনি অসিরা।

অস্ট্রেলিয়ার এই এলোমেলো পরিস্থিতির ফায়দাটাই কাজে লাগাতে চান বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে কেমন প্রস্তুতি নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে চন্ডিকা বলেছেন, ‘সব দলের জন্যই আমাদের প্রস্তুতি একই রকম থাকে। অস্ট্রেলিয়া খুবই শক্ত প্রতিপক্ষ। কিন্তু এবার একটা বিষয় দেখছি। ওরা এখনো কম্বিনেশন দাঁড় করাতে পারেনি। যেটা সহজে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখা যায় না। এটাই আমাদের সুবিধা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে। ইডেন গার্ডেন্সের পিচ ঠিকঠাক বুঝতে না পারাই যে এই হারের অন্যতম কারণ তা স্বীকার করেছেন অধিনায়ক মাশরাফি। এবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যেন এমন ভুল না হয়, সে জন্য পিচ কিউরেটরের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেছেন মাশরাফি ও কোচ হাথুরুসিংহে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা সময়ও পেয়েছেন বেশ কিছুদিন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফি বাহিনী আরো ভালো নৈপুণ্য দেখাতে পারবেন, এমন আশা নিয়েই অপেক্ষা করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা