,

আজ সব ‘ষড়যন্ত্রের’ জবাব দেবে বাংলাদেশ

1457293560-400x266অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সাফল্যের ইতিহাস বলতে গেলে ২০০৫ সালে কার্ডিফের সেই বিখ্যাত জয়ের কথাই বলতে হয়। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর কোনো জয় নেই টাইগারদের। এ পর্যন্ত টি-টোয়েন্টিতে শুধু বিশ্বকাপেই বাংলাদেশের সাথে দেখা হয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে এখনও পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। তাই পরিসংখ্যান বিচারে অস্ট্রেলিয়াকে বেশ শক্তিশালী মনে হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সের কারণে তাদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এছাড়াও অস্ট্রেলিয়ার সাথে কিছু হিসাব-নিকাশ বাকি পড়ে আছে বাংলাদেশের। গত বছরের অক্টোবরে নিরাপত্তার ‘অজুহাত’ দেখিয়ে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়ার জাতীয় দল। পাশাপাশি এ বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও সেই একই কারণ দেখিয়ে দল পাঠায়নি তারা। যেখানে অন্য সবগুলো দেশের নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো সমস্যা ছিল না, সেখানে অস্ট্রেলিয়ার এই আচরণ আহত করেছে এদেশের ক্রিকেটপ্রেমীদের। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও এশিয়া কাপের সফল আয়োজন করে ইতোমধ্যেই এর সমুচিত জবাব দিয়ে দিয়েছে বাংলাদেশ। সে জবাবটা না হয় আয়োজক হিসেবে দেওয়া হয়েছে। এবার মাঠেও জবাব দেওয়ার দারুণ সুযোগ পেয়ে গেলেন মাশরাফিরা। পারবে কি টিম বাংলাদেশ।
ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম আয়তনে তুলনামূলক ছোট। উইকেট বরাবর ৭০ গজ, আড়াআড়ি ৭২ গজ। সীমানা দড়ি দেওয়ার পর সেটা ৬৫ থেকে ৬৭ গজে নেমে আসে। পাশাপাশি উইকেটও ব্যাটিং বান্ধব হওয়ায় এখানে রান হয় প্রচুর। মাশরাফি যেমন বললেন, ‘আগেই তো বলেছিলাম এ মাঠে ২০০ রান হয়। যেহেতু বিশ্বকাপ ম্যাচ একটু কমও হতে পারে। ব্যাটসম্যানদের বলেছি, ১৭০ রান করলেও ম্যাচটা হারা যাবে না। অস্ট্রেলিয়া ১৮০ করলেও ভয়ের কিছু নেই, ওই রান মোকাবিলা করা সম্ভব। এমনি আমরা আগে ব্যাটিং নিয়ে ২০০ করলেও চ্যালেঞ্জ থাকবে। চিন্নাস্বামী আসলে রানের মাঠ।
ব্যাঙ্গালুরুতে যে হোটেলে উঠেছে বাংলাদেশ তার নাম ‘দ্য রিজ কার্লটন’। ভারত ছাড়াও পৃথিবীর ২৮টি দেশে মোট ৯০টি ফাইভস্টার মানের হোটেল আছে এদের। এর মূল মালিকানা আমেরিকার ম্যারিয়ট ইন্টারন্যাশনাল কোম্পানির। প্রথম দুদিন তেমন অনুশীলন না করলেও গত শনিবার থেকে চিন্নাস্বামীতে পুরোদমে অনুশীলন করছে বাংলাদেশ দল।
এদিকে তাসকিন ও সানির আপাত নিষেধাজ্ঞায় বিস্মিত পুরো দল। অধিনায়ক এটিকে বাংলাদেশের জন্য বড় ‘আঘাত’ হিসেবেই বললেন। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন সাকলাইন সজীব ও শুভাগত হোম। ইনজুরি কাটিয়ে ফেরার সম্ভাবনা আছে মুস্তাফিজের। তাই একাদশে কিছুটা পরিবর্তন যেন অনুমিতই।
পাকিস্তানের বিপক্ষে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচ হেরে গেলও ঘুরে দাঁড়াতে প্রস্তুত টাইগাররা। এই ম্যাচ দিয়েই আবার অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ খেলতে যাচ্ছেন মাশরাফি। তবে শেষ পর্যন্ত সকল বাধা-বিপত্তিকে পেছনে ফেলে বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে লড়াই করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে