,

যুক্তরাষ্ট্র আরো সেনা পাঠাচ্ছে ইরাকে

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে নতুন করে আরো সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রকেট হামলায় এক মার্কিন মেরিন সেনা নিহত হওয়ার পর রোববার এই ঘোষণা দেওয়া হয়।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকি বাহিনীকে আইএসের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ২৬ মেরিন এক্সপেডিসনারি ইউনিট থেকে আরো কিছু সেনা সেখানে পাঠানো হবে। তবে ঠিক কতজন সেনাকে ইরাকে মোতায়েন করা হবে, তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি পেন্টাগন। এসব সেনাকে উত্তরাঞ্চলীয় ইরাকের মাখমুর এলাকার কাছে যৌথ বাহিনীর ঘাঁটিতে মোতায়েন করা হবে।

শনিবার স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের একটি ঘাঁটিতে আইএসের রকেট হামলায় এক মেরিন সেনা নিহত ও আরো কয়েকজন আহত হয়। ইরাকে জঙ্গিবিরোধী লড়াইয়ে এটি দ্বিতীয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা