,

রিয়াদে নিহত মামুনের বাড়িতে চলছে মাতম

Mamun20160321023549সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুরুহিত গ্রামের মামুন মিয়ার (৩০) বাড়িতে চলছে শোকের মাতম। তার স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে ওঠছে গ্রামের পরিবেশ।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পৌর এলাকার গুরুহিত গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে মামুন মিয়া সৌদি আরবের ইয়ামামা বলদিয়া কোম্পানিতে যোগদান করে। গত ১৯ মার্চ প্রথম দিনের মতো কাজে যোগ দেন তিনি। কাজ শেষে কোম্পানির গাড়িতে করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মামুন। দুর্ঘটনার সংবাদ পেয়ে মামুনের বড় ভাই সৌদি প্রবাসী কামাল মিয়া মামুনের মৃত্যুর সংবাদটি মুঠোফোনের মাধ্যমে গ্রামের বাড়িতে জানান। মামুনের মৃত্যুর খবরে গুরুহিত গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মামুনের মা রাজিয়া খাতুন ও স্ত্রী পারভীন আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, পরিবারের সুখের আশায় জায়গা জমি বিক্রি করে বিদেশ পাড়ি জমিয়ে ১০ দিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় মারা যান মামুন। তার মৃত্যুর কারণে তাদের পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে। তারা নিহত মামুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা