,

প্রেমিকার আপত্তিকর ভিডিওচিত্র পর্ণসাইটে, যুবকের জেল

Jail31নিউজ ডেস্ক : প্রেমিকার অজ্ঞাতে তোলা আপত্তিকর ভিডিও পর্ণসাইটে ছেড়ে দেয়ায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ওই ছাত্রকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ওই ছাত্রকে কারদণ্ড দিয়েছেন আদালত। তিনি বলেন, ২০০৮ সালে এক মেয়ের সঙ্গে আসামির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মেয়েটির অজ্ঞাতে ধারণ করা আপত্তিকর ভিডিওচিত্র ছেলেটি পর্ণ সাইটে ছেড়ে দেন। ঘটনাটি মেয়ের বাবার নজরে এলে তিনি এই ছেলের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে থানায় মামলা করেন। সেই মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ছেলেকে জরিমানাসহ সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা