,

শারাপোভার কারণে বিক্রি বেড়েছে নিষিদ্ধ ড্রাগের!

Maria_Sharapovaস্পোর্টস ডেস্ক : তারকাদের অনুকরণ করার প্রবণতা বিশ্বজুড়ে। আর সেই কারণেই বোধহয় টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার সেই নিষিদ্ধ ড্রাগ ‘মেলডোনিয়াম’ কিনতে হুড়োহুড়ি পড়ে গেছে। এই ড্রাগ নেওয়ার কারণেই সম্প্রতি টেনিসে নিষিদ্ধ হয়েছেন শারাপোভা। তাতেই কেল্লাফতে মাদক বিক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে মেলডোনিয়ামের বিক্রি বেড়েছে প্রায় ২২০ শতাংশ বেশি।

শারাপোভার ডোপিংয়ের কথা স্বীকার করার পর মিডিয়ার কল্যাণে নিষিদ্ধ মেলডোনিয়ামের খবর জেনে যায় ড্রাগে আসক্তরা। আর তারপরই যেন হু হু করে বিক্রি বেড়ে যায় ড্রাগটির।

জানা যায়, ৭ থেকে ১৩ মার্চ এই এক সপ্তাহেই ৭৮,৩০০ বাক্স মেলডোনিয়াম বিক্রি হয়েছে। তার আগের সপ্তাহের থেকে সংখ্যাটা ২২০ শতাংশ বেশি।

মেলডোনিয়াম যারা তৈরি করে, সেই ডি এস এম গ্রুপের চিফ এক্সিকিউটিভ সের্গেই সুলিয়াক বলেন, ”আমাদের দেশের অন্যতম সেরা তারকার ডোপ পরীক্ষায় ধরা পড়াটা এই ওষুধের দুর্দান্ত বিজ্ঞাপন হিসেবে কাজ করেছে।”

এদিকে  কিছুটা হলেও আবার হাসি ফিরবে মারিয়া শারাপোভার মুখে। তার স্পন্সর নাইকে সম্ভবত আবার ফিরে আসছে। শারাপোভা ডোপিংয়ের কথা স্বীকার করার পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু সংস্থার গ্লোবাল ব্রান্ডের প্রধান ট্রেভর এডওয়ার্ডস ইঙ্গিত দিয়েছেন, শারাপোভার সঙ্গে নতুন করে চুক্তি করা হতে পারে। এডওয়ার্ডস বলেন, ”অ্যাথলেটরাও আমাদের মতো রক্ত–‌মাংসের মানুষ। আমাদের মতো তাদেরও ভুল হতে পারে। আর সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল।” তথ্যসূত্র : ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা