,

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Bangladeshteamস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের মতো বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এশিয়া কাপে ভারতের কাছে হার দিয়ে শুরু হয়েছিল টাইগারদের। আর বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিধর অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা, গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস।

এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের উপর দিয়ে চৈত্র মাসেই কালবৈশাখী ঝড় বয়ে গেছে। নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানী।

এই নিষেধাজ্ঞায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। সেই শোককে শক্তিতে রূপান্তর করতে আজ বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

নিষেধাজ্ঞার কারণে তাসকিন ও আরাফাত সানীর বিকল্প খেলোয়াড় দলে নিতে হবে। তার আগে চলুন জেনে নিই অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুস্তাফিজুর রহমান
৫. মুশফিকুর রহিম
৬. সাকিব আল হাসান
৭. মাহমুদউল্লাহ রিয়াদ
৮. মোহাম্মদ মিথুন
৯. মাশরাফি মুর্তজা
১০. আল-আমিন হোসেন
১১. আবু হায়দার রনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে