,

‘ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে আমেরিকা’

khameniআন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ(রোববার) বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের ওপর আবারো আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। ইরানের পবিত্র নগরী মাশহাদে নবী বংশের ৮ম পুরুষ ইমাম রেজা(আ) মাজার প্রাঙ্গণে এক বিশাল জনসমাবেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। ফার্সি নতুন বছরের প্রথম দিন উপলক্ষে এ জনসমাবেশের আয়োজন করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পুরানো আধিপত্য ফিরে পাওয়ার চেষ্টা করছে আমেরিকা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ওয়াশিংটনের কবল থেকে মুক্ত হয়েছে ইরানের মানুষ এ কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিনীদের মোকাবেলা করা যে সম্ভব তা ইরানিরা প্রমাণ করেছে।
তিনি বলেন, ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে প্রকৃত মালিক জনগণের কাছে ফিরে এসেছে ইরান। তিনি বলেন, বিপ্লবের আগে আমেরিকা ইরানের সম্পদ লুট করেছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ব্রিটেনের প্রধান ঘাটি ছিল পাহলভি শাসকগোষ্ঠী।

তিনি পরিষ্কার ভাষায় বলেন, মার্কিন জনগণের সঙ্গে ইরানের মানুষের কোনো শত্রুতা নেই তবে মার্কিন প্রশাসন হলো ইরানের শত্রু। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা