,

দায়িত্বে অবহেলা : সরিয়ে দেওয়া হলো তিতাসের এমডিকে

2016_03_20_21_02_38_eKOQUz7Hr0BH48awyJsCIg2RJBZZki_originalনিউজ ডেস্ক : দায়িত্বে অবহেলার কারণে সরিয়ে দেয়া হয়েছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নওশাদ ইসলামকে। নওশাদের স্থলে প্রতিষ্ঠানটির জিএম (ভিজিলেন্স) মীর মশিউর রহমানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয়েছে। জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার রাতে বনানীতে গ্যাস লাইন বিষ্ফোরণের ঘটনায় তিতাসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এছাড়াও মন্ত্রণালয় গঠিত একটি তদন্ত কমিটি নওশাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পায়। এ বিষয়ে বাংলামেইলে রিপোর্টও প্রকাশিত হয়।

নসরুল হামিদ বলেন, ‘শুধু বনানীর ঘটনাই নয়, তার (তিতাস এমডি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। শুক্রবারই তাকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছি। তবে ওই দিন সরকারি ছুটি থাকায় অফিস আদেশ জারি হয়নি।’

জ্বালানি বিভাগের সূত্রে জানা গেছে, নওশাদকে পেট্রোবাংলার মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। পেট্রোবাংলাও এ বিষয়ে আদেশ জারি করেছে।

জ্বালানি প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বনানীতে গ্যাস লিকেজের বিষয়ে জানার তিন দিন পরও তিতাস কোনো ব্যবস্থা নেয়নি। আমি জানার পর রাত ৩টার দিকে লাইন ঠিক করতে বলি।’

নসরুল হামিদ বলেন, ‘পেশাদার ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তার আগে ভারপ্রাপ্ত এমডিই দায়িত্ব পালন করে যাবেন।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জন আহত হন।

অভিযোগ ওঠেছে গ্যাস লাইনে লিকেজের বিষয়ে বিতরণ কোম্পানি তিতাসকে জানানো হলেও তারা সাড়া দেয়নি। তবে তিতাস বলছে রাস্তা খোঁড়াখুঁড়িত গ্যাস লাইনে ছিদ্র হয়েছে। তাই দুর্ঘটনার দায় সিটি করপোরেশনের ওপর বর্তায়।

এদিকে, অবৈধ সংযোগ বেড়ে যাওয়ায় গত বছরের অক্টোবরে তিতাস বোর্ড সভায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিতাসের তৎকালীন চেয়ারম্যান ও জ্বালানি সচিব আবু বক্কর সিদ্দিক। ওই কমিটির প্রধান করা হয় তিতাসের পরিচালক খান মঈনুল ইসলাম মোস্তাককে। কমিটিতে আরো ছিলেন- তিতাসে আরেক পরিচালক লিয়াকত আলী ভূঁইয়া এবং পেট্রোবাংলার জিএম জাবেদ পাটোয়ারি।

কমিটি অনুসন্ধান শেষে মন্ত্রণালয়ে যে প্রতিবেদন জমা দেয় তাতে বলা হয়, তিতাসে ছয় সদস্যের একটি সিন্ডিকেট আছে। সিন্ডিকেট সদস্যরা হলেন- ভালুকার ব্যবস্থাপক মশিউর রহমান ঝন্টু, গাজীপুরের ব্যবস্থাপক আ ম সাইফুল ইসলাম, ফতুল্লার ব্যবস্থাপক শহিরুল, চন্দ্রার উপ-ব্যবস্থাপক তোরাব আলী, সিবিএ নেতা ফারুক হাসান। আর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন তিতাসের এমডি নিজে।

কমিটি আরো জানতে পারে, ঢাকা-নারায়ণগঞ্জ, নরসিংদী এবং আশপাশের এলাকায় বড় অবৈধ গ্যাস ব্যবহারকারীরা অভিযুক্ত কর্মকর্তাদের ব্যাংক একাউন্টে চেকের মাধ্যমে মাসিক চাঁদা পরিশোধ করে থাকেন। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা