,

প্রোটিয়াদের ভয় ধরিয়ে দিয়েছিল আফগানরা

South-Africa-vs-Afghanistanস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ২২৯ রান করেও হেরেছে দক্ষিণ আফ্রিকা। আজ সেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আরেকটি দুই শ রানের ইনিংস গড়েও অস্বস্তিটা ঠিকই টের পেল প্রোটিয়ারা। ভাগ্যিস, সময়মতো উইকেট তুলে নেওয়া গেল! নয়তো আফগানরা যেভাবে জবাব দিচ্ছিল, আরও একটি ট্র্যাজেডির মুখোমুখি হতেই পারত দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত অবশ্য ৩৭ রানে জিতেই মাঠ ছেড়েছে তারা।

দক্ষিণ আফ্রিকার ২০৯ রানের জবাবে আফগানিস্তানের ইনিংস থেমেছে ১৭২ রানে। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ যতক্ষণ উইকেটে ছিলেন, জয় নাগালের মধ্যেই দেখছিল তারা। কিন্তু মাত্র ১৯ বলে ৪৪ রানে শাহজাদের ‘ক্যামিও’ ইনিংসটি থেমে গেলে স্বপ্নটাকে আর সত্যি করতে পারেনি আফগানিস্তান। নূর আলী জরদান (২৫), গুলবাদিন নাইব (২৬) ও সামিউল্লাহ শেনওয়ারির (২৬) ব্যাট ম্যাচটাকে সামান্য প্রতিদ্বন্দ্বিতার ছোঁয়াই কেবল দিয়েছে।
দক্ষিণ আফ্রিকা দলের সেরা বোলার ছিলেন ক্রিস মরিস। ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে আফগানদের স্বপ্নযাত্রা ঠেকিয়েছেন তিনিই। পাশাপাশি কাইল অ্যাবট আর ইমরান তাহির সময়মতো ২টি করে উইকেট তুলে নিয়ে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কাগিসো রাবাদাও নিয়েছেন ২ উইকেট।
টসে জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা শুরুতেই হাশিম আমলার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল। তবে কুইন্টন ডি কক ৩১ বলে ৪৫ আর ফাফ ডু প্লেসি ২৭ বলে ৪১ রান করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এবি ডি ভিলিয়ার্স সেই ভিতের ওপর দাঁড়িয়েই করেন ২৮ বলে ৬৪ রান। শেষের দিকে জেপি ডুমিনি ২০ বলে ২৯ আর ডেভিড মিলার ৮ বলে ১৯ রান করে দলের সংগ্রহ নিয়ে যান ২০৯-এ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই কোনো দলের টানা দ্বিতীয় দুই শ রানের সংগ্রহ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা