ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন
৭০/৮০টি ককটেল বিষ্ফোরণ, ২৪’শ ব্যালট পেপার ছিনতাই, একটি কেন্দ্র ২ ঘন্টা বন্ধ, বিএনপি মেয়র প্রার্থী ও ৭ কাউন্সিলর প্রার্থীর নির্বাচন বর্জন
আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া ॥ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আজ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনে ব্যাপক ভোট ছাপাছাপির ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে ৭০/৮০ টি ককটেল বিষ্ফোরন ঘটে। এসব ঘটনায় ৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এদিকে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, কেন্দ্র দখল, ব্যালেট পেপার ছিনতাই, প্রকাশ্যে ভোট প্রদান, প্রিজাইডিং অফিসারকে মারধর, ককটেল বিস্ফোরনসহ ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি ও বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন কাউন্সিলার প্রার্থী। তারা নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৮ টায় পুনিয়াউট সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দু,জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ৮/১০টি ককটেল বিষ্ফোরন ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিসাইঊিং অফিসার মঞ্জুর হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, এ সময় ২৪ শ র্যালট পেপার দুর্বৃদ্বরা নিয়ে গেছে। এ ঘটনায় ২ ঘন্টা কেদ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে। বেলা ১০টায় নয়নপুর সরকারী প্রাথমিক সরকারী ভোট কেন্দ্রে ৭/৮টি ককটেল বিষ্ফোরন ঘটে। দাতিয়ারা মাদ্রাসা ভোট কেন্দ্রের পাশে ১০/১২ টি ককটেল বিষ্ফোরন ঘটে।
এ ঘটনায় ভোট গ্রহণ কিছ্ুক্ষন ব্যহত হয়। কাউতলী লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাছিরউদ্দিন জানান, সকাল ১০টায় এ কেন্দ্রে কমপক্ষে ৮ টি ককটেল বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে আতংক ছড়িয়ে পড়লে সাময়িক ভোট গ্রহণ বন্ধ হয়। কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ তুলে মিছিল করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের ৫ জন, ৯ নং ওয়ার্ডের ১ জন ও ৫ নং ওয়ার্ডের ১ জন কাউন্সিলর প্রার্থী।
এদিকে দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সরকারি কলেজ ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়। পরে র্যাব-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়। দুপুরে জেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলন শেষে কচির বাস ভবনের সামনে থেকে তার সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সরকারি কলেজের সামনে আসা মাত্রই কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর কলেজের সামনে দুর্বৃত্তরা আরো অন্তত অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুর্বৃত্তরা সরকারি কলেজ ভোট কেন্দ্রেও হামলার চেষ্টা করে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর ফলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক বন্ধ থাকে। বিএনপির মেয়র প্রার্থী ৪৮টি কেন্দ্রের মধ্যে ৪২টি কেন্দ্রে কারচুপি ও অনিয়মের অভিযোগ করে পুনঃ নির্বাচন দাবী করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মো. মমিনুল হকসহ প্রমুখ।
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবির সাংবাদিকদের জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবেই হচ্ছে। ভোটাররটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।











