,

আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

3cdf2cf8aac90c6b4f6f5d526c810953-Nazmulআইসিসির কাছে তাসকিন আহমেদের বোলিং নিষেধাজ্ঞা স্থগিতের আবেদন জানিয়ে এখন জবাবের অপেক্ষায় বিসিবি। আজ দুপুরে গুলশানে নিজের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান আশা প্রকাশ করেছেন, তাসকিনের ব্যাপারে খুব দ্রুত কোনো সুখবর এলেও আসতে পারে। ‘আইসিসির এ রকম সিদ্ধান্ত পাল্টে যাওয়ার ঘটনা আমরা এর আগে দেখিনি। তবে তাসকিনের ব্যাপারে সেটা হলে অবাক হব না। আমি আশাবাদী’—বলেছেন বিসিবি সভাপতি।
তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষার প্রতিবেদন সম্পর্কে নাজমুল হাসানের মন্তব্য, ‘আমাদের দুজন বোলারের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আমরা তাসকিনের রিপোর্টের সঙ্গে পুরোপুরি একমত নই। তাসকিনের যে রিপোর্ট আমরা পেয়েছি সেটা দেখে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই।’ আজ সকালে এ নিয়ে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি, ‘আমার জানা মতে ওনারা ইতিমধ্যেই একটা বিশেষজ্ঞ দল নিয়ে বসেছেন ইস্যুটা দেখার জন্য এবং আমরা অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব এ সম্পর্কে জানাতে। তারা মিটিং শেষ করেই আমাকে জানাবেন বলে আশা করছি।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য আইসিসি থেকে কোনো জবাব আসেনি। তাসকিনের রিপোর্টের বিরুদ্ধে কিছু পাল্টা যুক্তি দিয়ে তাঁর বোলিংয়ের নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব স্থগিতের আবেদন করেছে বিসিবি। সম্ভব হলে সেই স্থগিতাদেশ তারা চায় অস্ট্রেলিয়া ম্যাচের আগেই। যুক্তিগুলো কী, সেটা জানাতে রাজি না হলেও নাজমুল হাসান বলেছেন, ‘কিছু যুক্তি দিয়ে আমরা দাবি করেছি নিষেধাজ্ঞাটা স্থগিত করা হোক। এটা প্রত্যাহার করতে পারে একমাত্র আইসিসি। নিষেধাজ্ঞা তারা দিয়েছে, প্রত্যাহার করতে হলেও তাদেরই করতে হবে।’
স্বাভাবিক নিয়মে অ্যাকশন অবৈধ ঘোষণার সাত দিনের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানোর নিয়ম। কিন্তু সেটি অনেক দীর্ঘ প্রক্রিয়া বলে আপাতত সে পথে যাচ্ছে না বিসিবি। নাজমুল হাসানের ভাষায়, ‘ওটা অনেক লম্বা প্রক্রিয়া। তবে সে পথে যাওয়ার সময়ও আমাদের হাতে আছে। আমি আগে চেষ্টা করছি সংক্ষিপ্ত প্রক্রিয়ায় তাৎক্ষণিক কিছু করা যায় কি না।’
সে ক্ষেত্রে এই বিশ্বকাপেই তাসকিনের ফেরার খুব সামান্য হলেও সম্ভাবনা আছে বলে মনে করেন সভাপতি। সে কারণেই এখনো দলের সঙ্গে রাখা হয়েছে তাসকিনকে।
বেঙ্গালুরুতে থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রতি বিসিবি সভাপতির পরামর্শ, তারা যেন মাঠের বাইরের বিষয় নিয়ে না ভেবে খেলাতেই মনোযোগী থাকেন, ‘বাংলাদেশ দল ওখানে খেলতে গেছে। ওদের একমাত্র কাজ খেলা। অন্য কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। আমাদের সাহস আছে। আমরা লড়ব। তাদের শুধু খেলায় মনোযোগ দিতে হবে। বাকি চিন্তাভাবনা আমরা করব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা