,

জিকা ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রে শতাধিক মানুষ 

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে শতাধিক মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রে সদ্য ভূমিষ্ঠ এক শিশুসহ শতাধিক মানুষ মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির একটি সরকারি স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

MICROCEPHALY20160320105158

সদ্য প্রকাশিত সেন্টার ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনটেনশনের (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্যের ১১৬ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।সিডিসি বলছে, আক্রান্তদের মধ্যে একজন শিশুও রয়েছে। এছাড়া অন্য যাদের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে তাদের অধিকাংশই জিকা উপদ্রুত অঞ্চল সফর করেছেন। এদের মধ্যে অনেকেই জিকা আক্রান্তদের সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছিলেন।

 

 

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মহামারী হয়ে দাঁড়িয়েছে জিকা। তবে যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা জিকা ঝুঁকিতে থাকা হাইতি, এল সালভেদর, কলোম্বিয়া, হন্ডুরাস ও গুয়েতামালা সফর করেছেন।এদিকে, শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, আফ্রিকা মহাদেশে এই প্রথম এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। তদন্ত করতে স্নায়ুবিক ব্যাধি মাইক্রোসেফালিতে আক্রান্ত আফ্রিকার কেপ ভার্দেতে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।

 

 

উল্লেখ্য, এডিস মশা জিকা ভাইরাস বহন করে। এর আগে ব্রাজিলে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। গর্ভবর্তী নারীরা এ রোগে আক্রান্ত হলে মাইক্রোসেফালিসহ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। শিশুর মাথা অস্বাভাবিকভাবে ছোট হয় এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলোকে নারীদের জন্ম নিয়ন্ত্রণ ও গর্ভপাতের সুযোগ দেয়ার আহ্বান জানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা