,

আল-শাবাবের ২১ জঙ্গি হত্যা সোমালিয়ায়

 

আন্তর্জাতিক ডেস্ক : অতর্কিত হামলায় দুই সৈন্য নিহত হওয়ার পর কেনিয়ার সেনাবাহিনী সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের ২১ সদস্যকে হত্যা করেছে। শনিবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।কেনিয়া সেনাবাহিনীর মুখপাত্র ডেভিড ওবোনিও বলেন, সোমালিয়ার দক্ষিণাঞ্চলের আফমাদো শহরে একটি বিস্ফোরক ডিভাইস সেনাবাহিনীর গাড়িবহরে আঘাত হানে। এ ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

somalia20160320113409

 

এক বিবৃতিতে কেনিয়া সেনাবাহিনী জানায়, ওই ঘটনার পর ২১ আল-শাবাব জঙ্গিকে হত্যা করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১৯টি একে-৪৭ রাইফেল, রকেটচালিত তিনটি গ্রেনেড ও পিস্তল উদ্ধার করা হয়। দুঃখের বিষয়, এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

দুই দশকেরও বেশি সময় ধরে অাফ্রিকার দেশ সোমালিয়ায় আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে দেশটির সরকার। ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন ও সোমালিয়া সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মোগাদিসু থেকে বিতাড়িত হয় এই জঙ্গিগোষ্ঠী। তখন থেকেই দেশটির বৃহৎ একটি অংশ নিয়ন্ত্রণ করে আসছে আল-শাবাব। এই জঙ্গিগোষ্ঠী পশ্চিমাবিশ্ব সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরাতেই দীর্ঘদিন ধরে লড়াই করছে।এদিকে, আল-শাবাব শনিবারের হামলায় শতাধিক সরকারি সেনা হত্যার দাবি করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা