,

‘আমাদের লক্ষ্য একটাই ক্ষমতা’ : এরশাদ

 
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আমাদের লক্ষ্য একটাই ক্ষমতা। অতীতের দুঃখ গ্লানি ও হতাশা ভুলে সবাইকে আসন্ন কাউন্সিলের জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেন এরশাদ।রোববার (২০ মার্চ) রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে ৮৬তম জন্মদিনের কেক কেটে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

hossain-mohammad-ershad

 

এরশাদ বলেন, আগামী ১৬ এপ্রিল আমাদের কাউন্সিল। আমরা প্রমাণ করতে চাই যে, আমরা কারোর চেয়ে ছোট নই। আমাদের লক্ষ্য একটাই ক্ষমতা। আমরা আবার ক্ষমতায় আসব।তিনি বলেন, সামনে আমাদের সুদিন। তোমরা দলকে শক্তিশালী কর। মানুষকে ভালবাসো। অতীতের দুঃখ-গ্লানি-হতাশা ভুলে যাও।

 

উপস্থিত কর্মী সমর্থকদের এরশাদ বলেন, তোমাদের ভালবাসায় আমি মুগ্ধ, আপ্লুত। তোমরা আমার সন্তান। সন্তানের মধ্য দিয়েই পিতা বেঁচে থাকে।কনভেনশন সেন্টারে বিভিন্ন সংগঠন থেকে আনা ৮টি কেক কেটে সবাইকে অভিনন্দন জানান এরশাদ। এর মধ্যে ছিল গাজীপুর মহানগর জাতীয় পার্টির বিশাল আকৃতির কেক, শ্রমিক পার্টির কেক, মৎসজীবী পার্টির কেক, তাঁতী পার্টির কেক, সৈনিক পার্টির কেক, জাতীয় ছাত্র সমাজের কেক, মুক্তিযোদ্ধা পার্টির কেক, মাহিলা পার্টির কেক। এরশাদ ঘুরে ঘুরে প্রতিটি কেক কাটেন আর সবাইকে ধন্যবাদ জানান।

 

মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি ঐক্য ছিল, আছে , থাকবে। কেউ পেছন থেকে ষড়যন্ত্র করলে তার লাভ হবে না। আগামী কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টি আরো শক্তিশালী হবে। পার্টির নেতারা উজ্জীবিত হবে।এসময় উপস্থিত ছিলেন- পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য অ্যাডভোকেট সালাম ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও জাপা ঢাকা উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী প্রমুখ। তবে, দেখা যায়নি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ তার অনুসারী কোনো নেতাকে।

 

 

এর আগে সকাল ৯টার দিকে বনানী চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা উত্তরের আয়োজনে প্রথমবার কেক কাটেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা