,

মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা বৃত্তি পেল ভারত সরকারের থেকে

 
নিজস্ব প্রতিবেদক : ঢাকা অঞ্চলের মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করেছে ভারতীয় হাইকমিশন।বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি ও ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে রোববার (২০ মার্চ) জাতীয় জাদুঘর মিলনায়তনে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজ্জাম্মেল হক।

 

Bd_indiasm_779451722

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকার ২০০৬ সালে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ‘মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিম’র সূচনা করে। উচ্চ মাধ্যমিক ও স্নাতক-পূর্ব শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। স্নাতক-পূর্ব শিক্ষার্থীরা বছরে ২৪ হাজার টাকা করে চার বছর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা বছরে ১০ হাজার টাকা করে দুই বছর এ বৃত্তি পেয়ে থাকেন। এ পর্যন্ত ৯ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে ১৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

 

 

ভারতীয় হাইকমিশন জানায়, দেশের প্রত্যেক বিভাগ থেকে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের মনোনীত করা হয়। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে জাতীয় জাদুঘরের অনুরূপ অনুষ্ঠান সকল বিভাগে আয়োজন করা হবে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা