বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খুবই দুঃখজনক সৈয়দ আশরাফের কথা

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির কাউন্সিলের কার্ড (আমন্ত্রণপত্র) পাননি- মর্মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্যকে ‘অসত্য’ বলে দাবি করেছে দলটি।রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি করেন।

 

 

শনিবার বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল চলাকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওইদিন দুপুরে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বিএনপির সম্মেলনে এখনো পর্যন্ত আমন্ত্রণ পাইনি।’

c94efdfafb80d0c431f2c48ce7bbebe3-bnp-leader

 

সৈয়দ আশরাফের ওই বক্তব্যের রেশ ধরে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির কাউন্সিলে আমন্ত্রণ নিয়ে মিথ্যা কথা বলছেন আমি তা বলব না। একটু ভদ্রোচিতভাবে বলতে চাই, তিনি অসত্য কথা বলেছেন। তিনি দেশের একজন সুপরিচিত রাজনীতিক। আমাদের যে ডেলিগেশন টিম গিয়েছিলেন, তারা নিজে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্ড দিয়েছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কার্ডও সেখানে দিয়েছিলেন।’

 

 

এ প্রসঙ্গে রিজভী আরও বলেন, ‘তার (সৈয়দ আশরাফ) মতো দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এ ধরনের কথা বলবেন, এটা সত্যি খুবই দুঃখজনক।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান