,

এফবিআই সহযোগিতা করবে সিআইডিকে দুটি বিষয়ে

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে তদন্তের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা সিআইডি বৈঠক হয়েছে। বৈঠকে দুটি বিষয়ে আলোচনা হয়েছে। এর একটি হচ্ছে- লজিস্টিক সাপোর্ট, অন্যটি সুবিধাভোগীদের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা।

pic5

রোববার দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এফবিআইয়ের একজন সদস্য প্রবেশ করেন। এফবিআইয়ের ওই সদস্যের সঙ্গে টানা দেড় ঘণ্টা বৈঠক শেষে বের হয়ে সিআইডির ডিআইজি সাংবাদিকদের সামনে কথা বলেন।

 

 

তিনি বলেন, ‘লজিস্টিক বিষয়ের মধ্যে আছে- কী ধরনের প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং করা হয়েছে তা উদঘাটনে এফবিআইয়ের সহযোগিতা। আর সুবিধাভোগী বলতে টাকাগুলো যাদের হাতে গেছে তাদের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহে সহাযোগিতা করা। এছাড়া, ইন্টারপোলের সহযোগিতাও চাওয়া হয়েছে। তারাও তদন্তে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে।’

 

 

এর আগে সিআইডির অরগানাইজ ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ফেডারেল রিজার্ভ ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হবে। ঠিক কোন খাত দেখে ফেডারেল রিজার্ভ ব্যাংক অর্থ ছাড় দিয়েছিল তা জানার জন্যই এ স্টেটমেন্ট প্রয়োজন। তবে যেহেতু সিআইডি সরাসরি ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে তা চাইতে পারে না, তাই ফেডারেল ব্যাংকের কাছে থেকে এফবিআইয়ের মাধ্যমে এ স্টেটমেন্ট চাওয়া হবে।

 

 

এসময় তিনি তদন্ত কাজের অগ্রগতি নিয়েও কথা বলেন। চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের শতাধিক কর্মকর্তা-কর্মচারিকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে বলে জানান বাকী। তিনি আরো জানান, মূলত চারটি বিষয়কে ক্লু ধরে তারা তদন্ত কাজ এগিয়ে নিচ্ছেন। চারটি বিষয় হচ্ছে সিসি টিভির ফুটেজ, ওয়েবসাইট, ব্যাংক স্টেটমেন্ট এবং ইমেইল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে