,

পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা, আহত ৫

 

 

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেনের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর সমর্থকরা।রোববার সকাল ১০টায় পৌর নির্বাচন চলাকালে সিটি কিন্ডারগার্টেন কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মেয়র প্রার্থী আফজালসহ কমপক্ষে ৫ জন আহত হন।

 

Ahoto

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।পুলিশ আহত আফজাল হোসেনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়র পদপ্রার্থী আফজাল হোসেন ওই কেন্দ্র পরিদর্শনে এসে পিস্তল বের করেছেন বলে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ প্রার্থী লিয়াকত আলী তালুকদারের সমর্থকরা তার ওপর হামলা চালায়। এ সময় আফজালসহ তার চার কর্মীকে মারধর করা হয়।পরে পুলিশ, র‌্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা