,

অভিনেত্রী দিতি আর নেই

 
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নন্দিত চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি।রোববার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)।

9318

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন ইউনাইটেড হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা। গত ৮ জানুয়ারি থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত হওয়ায় গত বছরের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফের গত বছরের নভেম্বরে একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তার চিকিৎসার আর অগ্রগতি হওয়া সম্ভব নয় বলে জানালে, গত ৮ জানুয়ারি চেন্নাই থেকে কন্যা লামিয়া ও পুত্র শাফায়াতসহ ঢাকায় পৌঁছান সংকটাপন্ন এ নায়িকা। এরপর থেকেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে ভক্তদের মনে।
দিতির মৃতদেহ আজ হাসপাতালেই রাখা হবে। আগামীকাল সকালে এফডিসিতে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। কাল দুপুরে দিতির গ্রামের বাড়ী সোনারগাঁওয়ে নেয়া হবে মৃতদেহ। সেখানে জানাজা শেষে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

 

নারায়ণগঞ্জের মেয়ে দিতি ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে অভিষেক হয়। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ চলচ্চিত্রে অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।জীবদ্দশায় প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন দিতি। পাশাপাশি অসংখ্য একক নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটকে অভিনয় ও রান্না বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা