,

আনুশকার প্রশংসায় পঞ্চমুখ সালমান

9বিনোদন ডেস্ক : বলিউডের বহু অভিনেত্রীর স্বপ্ন থাকে ‘তিন খান’-এর সঙ্গে অভিনয় করার। ক্যারিয়ার খুব বেশি দিনের হয়নি আনুশকা শর্মার, তবে এরই মধ্যে সেই ‘স্বপ্ন’ পূরণ হয়ে গেছে তাঁর। আগের দুটি ছবি ব্লকবাস্টার হিট, আসছে সালমানের সঙ্গে ‘সুলতান’। আনুশকার চেয়ে উচ্ছ্বাসে কম যাচ্ছেন না ‘সুলতান’ নিজেই, অকুণ্ঠ প্রশংসা করেছেন তিনি এই অভিনেত্রীর।

সাংবাদিকরা সালমানকে জিজ্ঞেস করেছিলেন ‘সুলতানে’ আনুশকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে। জবাবে সালমান বলেন, ‘সে (আনুশকা শর্মা) দারুণ মানুষ। কাজ করার বিষয়টা আনন্দদায়ক হয়, বিশেষ করে এ রকম মেধাবী আর দারুণ মানুষের সঙ্গে।’

এই প্রথমবার বড়পর্দায় এক সঙ্গে দেখা যাবে আনুশকা শর্মা ও সালমান খানকে। ‘সুলতান’ ছবিতে দুজনেই অভিনয় করেছেন কুস্তিগীর চরিত্রে। এই ছবির জন্য আলাদা করে শরীর বানাতে হয়েছে সালমানকে, আবার ছয় সপ্তাহের কঠোর একটি ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আনুশকা শর্মাকেও।

আনুশকা শর্মা ‘রব নে বানা দি জোড়ি’ ও ‘জব তক হ্যায় জান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে এবং ‘পিকে’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন।

‘সুলতান’ ছবিটির প্রসঙ্গে সালমান বলেন, ‘খুবই পরিশ্রম করতে হয়েছে ছবিটির জন্য। এখন পর্যন্ত আমার করা সবচেয়ে কঠিন ছবিগুলোর একটি।’

‘সুলতান’ ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। চলতি বছরের ৮ জুলাই ছবিটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা