,

বাংলাদেশিসহ সহস্রাধিক শরণার্থী উদ্ধার

italy20160320072029আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উপকূলরক্ষী এবং লিবিয়ার নৌবাহিনীর বেশ কয়েকটি অভিযানে বাংলাদেশিসহ সহস্রাধিক শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

ইতালির উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা জানায়, শনিবার তারা সিসিলি দ্বীপের স্ট্রেইট এলাকায় চারটি অভিযান চালিয়ে ৯শ শরণার্থীকে উদ্ধার করেছেন। অপরদিকে লিবিয়া কর্তৃপক্ষ বলছে তারা চারটি নৌকা থেকে কমপক্ষে ৬শ শরণার্থীকে উদ্ধার করেছে।

লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম বলেন, শরণার্থীদের বহনকারী নৌকা থেকে চার নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অনেক শরণার্থী নিখোঁজ রয়েছে। তবে শনিবার লিবিয়ার উপকূল থেকে যেসব শরণার্থীদের উদ্ধার করা হয়েছে তারা আফ্রিকা এবং বাংলাদেশের নাগরিক।

বুধবার এবং শুক্রবার আরো দু’টি অভিযানে ৫শ’য়ের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সাগরে একটি নৌকায় আগুন ধরে যায়। ওই নৌকা থেকে গুরুতর আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা