,

তাসকিনের জন্য কাঁদলেন মাশরাফি

Masrafi20160320085439স্পোর্টস ডেস্ক : মাত্র একদিন আগেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ করা হয়েছে টাইগার পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে। তাদের নিষিদ্ধ করার ঘটনায় ক্ষুব্ধ দেশের কোটি ক্রিড়াপ্রেমী। দলের মধ্যেও তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। তারই ধারাবাহিকতায় রোববার ঘটে গেল আরো এ অন্যন্য ঘটনা।

চেন্নাস্বামী স্টেডিয়ামে রোববার সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি টাইগার দলপতি। স্বভাবতই দলের দুই বোলারের এমন দুঃসংবাদ মেনে নেয়া সম্ভব নয় মাশরাফির জন্য। তারই প্রতিচ্ছবি দেখা গেল তার চোখ-মুখে। তাই তো চোখের পানি আর ধরে রাখতে পারলেন না তিনি। দলের প্রিয় সতীর্থ তাসকিনের প্রসঙ্গ উঠতেই কেঁদে দিলেন মাশরাফি।

তাসকিনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত তারা মানতে পারছেন না উল্লেখ করে মাশরাফি বলেন, আমার বিশ্বাস তাসকিনের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি নেই। আমরা বিষয়টি পর্যালোচনা করছি। বিসিবিকে সবকিছু জানানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান টাইগার দলনেতা।

তবে বাংলাদেশের দুই বোলার তাসকিন ও সানি না খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন মাশরাফি।

উল্লেখ্য, আগামীকাল সোমবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা