,

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার দখলে পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্র

poroshova electionব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে একটি ভোটকেন্দ্রে জালভোটের মহোৎসব চলছে। সকাল থেকেই শহরের সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রটি নিজের দখলে নিয়ে নিয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন মিয়া ও তার সমর্থকরা।
ভোটকেন্দ্রে তিনি ও তার সমর্থকরা নৌকার স্লোগান দিয়ে প্রকাশ্যে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের প্রতীকে সিল মারছেন। এ সময় অন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে ঘাড় ধরে বের করে দেন তিনি।এদিকে সরকারি মহিলা কলেজসহ বেশ কয়েকটি ভোটকেন্দ্রে নৌকা প্রতিকের লাল ফিতা পড়ে কয়েকজন যুবক কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে প্রভাবিত করছেন।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও তার সমর্থদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ইসির ভূমিকা দুঃখজনক।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা