,

পরামর্শের নামে বিদেশিরা যেন টাকা নিতে না পারে : প্রধানমন্ত্রী

pm_307899_5735নিউজ ডেস্ক : পরামর্শের (কনসালটেন্সি) নামে বিদেশিরা যেন বাংলাদেশের টাকা নিয়ে যেতে না পারে সেজন্য দেশীয় বিশেষজ্ঞদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) নবনির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। একইসঙ্গে যেকোনো নির্মাণকাজে পরিবেশ রক্ষাকে প্রাধান্য দেওয়ারও আহ্বান জানান তিনি।

স্থপতিদের সংগঠন আইএবির অর্থায়নে আগারগাঁওয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, একটি দেশের অবকাঠামো বিনির্মাণে স্থপতিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমির সংকোচন না করে সবার জন্য বাসস্থান নির্মাণ করাটা স্থপতিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবকাঠামো নির্মাণে শুধু বিদেশি নকশা নয়, দেশের জন্য প্রযোজ্য যুগোপযোগী স্থাপত্য ধারা প্রণয়ন করার জন্য স্থপতিদের প্রতি আহ্বান জানান তিনি।

২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা