,

সাবা জানালেন তাঁর বিচ্ছেদের খবর

a03e02b4b9f48d641793be80727c8281-abaবিনোদন প্রতিবেদক : নির্মাতা মুরাদ পারভেজ ও অভিনয়শিল্পী সোহানা সাবার সংসারে ভাঙনের খবর কিছুদিন ধরেই চাউর হচ্ছিলো। কিন্তু তা নিয়ে কেউ মুখ খুলেনিন। অবশেষে সোহানা সাবা নিজেই উদ্যোগেী হয়ে জানান তাঁর বিচ্ছেদের খবর। এজন্য তিনি মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন ফেসবুক ম্যাসেঞ্জার। গতকাল শনিবার অনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ নিয়ে তাঁর অবস্থান পরিস্কার করেন।
সাবা লিখেছেন, আজ (শনিবার) অল্প কথায় কিছু ব্যাপারে সবাইকে কিছু জানাতে চাই। আমি আমার ব্যক্তিগত জীবনে কী করছি, কী ভাবছি, কোথায় যাচ্ছি, পছন্দ-অপছন্দ—এগুলো কখনোই মানুষকে জানাতে পছন্দ করি না।

তবুও বিকৃত হয়ে বাইরের কেউ যাতে নোংরা কাঁদা ছোঁড়াছুঁড়ির সুযোগ না পায়, তাই আমি নিজেই কিছু কথা সবাইকে বলতে চাই। ‘ভালোবেসে মুরাদ পারভেজকে বিয়ে করি, অনেক অল্প বয়সে, বাবা-মার ইচ্ছের বিরুদ্ধে, মাত্র তিন মাস প্রেম করে। আমি তখন দুটি সিনেমায় অভিনয় করেছি আর মুরাদ “দৌড়” সিরিয়াল দিয়ে পরিচালক হিসেবে সবার কাছে পরিচিত। অনেকগুলো বছর মুরাদের সঙ্গে খুব সুন্দরভাবে কাটিয়েছি। আমাদের একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্নের মত কিছু বছর পার করেছি। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ায় গত বছর ২৭ সেপ্টম্বর থেকে আমরা আলাদাভাবে আছি। মুরাদ আমার সবচেয়ে পছন্দের নির্মাতা। শুধু তাই নয়, আমার বড় বন্ধু, প্রিয় বন্ধু। কিন্তু আমরা বোঝাপড়া করে ঠিক করেছি একসঙ্গে আর নয়। আইনী পদক্ষেপ নিয়েছি আমরা। যার শেষ পর্যায়ে চলে এসেছি।’
মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয় করেন সাবা। এই পরিচালকের আরও দুটি ছবিতে অভিনয় করার কথা ছিল সাবার। ছবি দুটির কী হবে জানতে চাইলে সাবা বলেন, ‘আমি অভিনয়শিল্পী। পরিচালক যদি মনে করেন, এত কিছুর পরও আমি তাঁর ছবিতে অভিনয় করার উপযুক্ত, তাহলে অবশ্যই করব। আরেকটা কথা, আমি যখন নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিই, তখন নির্মাতা কে এবং কেমন পরিবেশে কাজ করছি, সেটাও আমার কাছে খুব গুরুত্বপুর্ণ। তাই সবকিছু মিলিয়ে ব্যপারটি নিয়ে এখনো আরও ভাববার সময় আছে।’
‘বৃহন্নলা’ ছবির প্রচারণায় সময় প্রথম আলোর ফটোশুটে মুরাদ পারভেজ ও সোহানা সাবাএদিকে ১৫ মার্চ প্রথম আলোর সঙ্গে আলাপে সাবা ইঙ্গিত দিয়েছিলেন, তাঁরা খুব শিগগিরই বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন। সপ্তাহখানেকের মাথায় তাঁর কথার সত্যতা পাওয়া গেল।

সাবার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুরাদ পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে