,

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

downloadনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি তবে সরকারি কলেজ ভোট কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। পরে র‌্যাব-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজপাড়াস্থ জেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলন শেষে কচির বাস ভবনের সামনে থেকে তার সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সরকারি কলেজের সামনে আসামাত্রই কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর পরই কলেজের সামনে দুর্বৃত্তরা অন্তত অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুর্বৃত্তরা সরকারি কলেজ ভোট কেন্দ্রেও হামলার চেষ্টা করে। এর ফলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ সাংবাদিকদের জানান, ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। তবে ককটেল গুলো বিএনপির মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচির বাস ভবনের সামনে থেকেই ফাটানো হয়েছে। ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের সকল সরঞ্জাম সুরক্ষিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সরকারি কলেজ ভোটকেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা