,

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

10177305_1035123806543951_982403028474537473_nনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি পৌরসভা নির্বাচন বর্জন করেছেন।আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকরা ৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র দখল করে ব্যাপক ভোট কারচুপি করেছে। এছাড়া বেশ কিছু কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেয়ারও অভিযোগ করেন তিনি।
এ সময় হাফিজুর রহমান মোল্লা কচি নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিও জানান।
সংবাদ সম্মেলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, দফতর সম্পাদক মো. মমিনুল হক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা