,

ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত কেন্দ্রে পুনরায়  ভোটগ্রহণ শুরু

downloadনিজস্ব প্রতিবেদক : ককটেল হামলা ও ভোটের সরঞ্জাম লুটের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে সমায়িক স্থগিত থাকা একটি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মঞ্জুর হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন সশস্ত্র যুবক ভোটকেন্দ্রে ককটেল হামলা চালিয়ে ব্যালট পেপার ও সিল লুট করে নিয়ে যায়। এর ফলে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে ব্যালট পেপার ও সিল সরবরাহ করা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে আবার পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৯৩৭ জন। এর মধ্যে পুুরুষ ভোটার ৫১ হাজার ২৭ জন এবং নারী ভোটার ৫১ হাজার ৯১০ জন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা