,

শিরোপা দৌড়ে এগিয়ে গেল লেস্টার

2016_03_20_11_46_34_Fg0jHyCmeHerTBLY1LlFmPWUXxgtmY_originalস্পোর্টস ডেস্ক : সময়টা বেশ ভালোই কাটছে লেস্টার সিটির। সম্প্রতি জয়টা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে তারা। শনিবার রাতেও তারই প্রতিফলন ঘটল লন্ডনের সেলহার্ট পাকে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তারা জয় পেয়েছে ১-০ গোলের ব্যবধানে। এই জয়ে চলতি মৌসুমের লিগ শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে গেল লেস্টার।

৩১ ম্যাচ লেখে ৬৬ পয়েন্ট পুঁজি করেছে লেস্টার। অবস্থান যথারীতি শীর্ষেই। দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম হটস্পার্সের সঙ্গে তাদের পার্থক্যটা ৮ পয়েন্টের। যদিও লেস্টারের চেয়ে এক ম্যাচ কম খেলেছে টটেনহাম (৩০ ম্যাচে ৫৮ পয়েন্ট)।

লিগ টেবিলের তৃতীয় স্থানটি দখলে রয়েছে আর্সেনালের। ৩০ ম্যাচ খেলা গানারদের সঞ্চয় ৫৫ পয়েন্ট। ২৯ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

এদিন জ্বলে উঠতে পারেননি চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা লেস্টারের তারকা জেমস ভার্ডি। প্রতিপক্ষ ক্রিস্টালের ডিফেন্ডাররা তাকে রেখেছেন বোতলবন্দী করে। এই সুযোগে গোল আদায় করে নেন রিয়াদ মাহাফেজ। ম্যাচের ৩৪তম মিনিটে ক্রিস্টালের জাল কাঁপান লেস্টারের আলজেরিয়ান এই ২৫ বছর বয়সী স্ট্রাইকার। গোলটিতে অবদান রাখেন ভার্ডি। শেষ পর্যন্ত এই গোলটিই লেস্টারকে এনে দেয় কষ্টার্জিত জয়! যে জয়ে তারা কয়েক ধাপ এগিয়ে গেল শিরোপা লড়াইয়ের দৌড়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা