,

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত

poroshova electionরাকিবুল হাসান নুর: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ভোটের সরঞ্জাম লুট, প্রিজাইডিং অফিসারকে মারধর ও বোমা হামলার ঘটনা ঘটায় দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

স্থগিত ভোট কেন্দ্রগুলো হলো-পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শহরের কাউতলি এলাকার লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মঞ্জুর হোসেন চৌধুরী জানান, রোববার (২০ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ৯টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্র দখল করে ভোটের সরঞ্জাম লুট করে। এসময় বাধা দিলে মারধরের শিকার হন তিনি। এজন্য সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে বলেও জানান মঞ্জুর হোসেন।
এদিকে, কাউতলি এলাকার লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাছিরউদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে এই কেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।
প্রসঙ্গত, এই পৌরসভায় এক লাখ ৮ হাজার ১৯৯ জন ভোটার রয়েছেন। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন নির্বাচনে অংশ নিয়েছেন। মোট ৪৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে