,

ইরান ‘ন্যাটো’র সমালোচনায়

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম দেশগুলোতে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়তে নেতৃত্বাধীন ৩৪টি রাষ্ট্রের সমন্বয়ে ন্যাটোর মতো একটি সামরিক জোট গঠনের কথা বলছে দেশটি। তবে সৌদি আরবের এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি হোনারদোস্ত। তিনি সমালোচনা করে বলেন, যদি তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিতেই চায় তবে ইরান, ইরাক কিংবা সিরিয়াকে সরিয়ে রাখতে চায় কেন?

2016_03_19_22_16_58_ejm6XThF0mOTYeHpPjo2vrGO4ZDyF4_original

ইরানের রাষ্ট্রদূত এই পরিকল্পনার সমালোচনা করে আরো বলেন, ‘একদিকে তারা সন্ত্রাসবাদ নির্মূলে জোট গঠন করতে চান আবার অন্যদিকে চরমপন্ত্রী সন্ত্রাসী সংগঠনদের অর্থের যোগান দেন।’ তিনি বলেন, জঙ্গি ইসলামিক স্টেট মুসলিম বিশ্বের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই হুমকি কাটিয়ে ওঠার জন্য যৌথ প্রচেষ্টা দরকার বলে জানান তিনি।

 

সিরিয়া ইস্যু নিয়ে তিনি বলেন, ‘সিরিয়ার অভ্যন্তরীন বিষয়ে যে কোন রকম হস্তক্ষেপের বিরুদ্ধে আমরা।’ এ সময় সিরিয়া ইস্যুতে তারা একটি শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন বলে জানান তিনি। এছাড়াও চলতি মাসের শেষের দিকে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফর করে বেশ কিছু বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে বলেও জানান তিনি।

 

এর আগে সৌদি আরব জানিয়েছিল, ‘মুসলিম বিশ্বকে যে কোন রকম হুমকির হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। পৃথিবীতে শান্তি শৃংখলা বিঘ্নিত করার লক্ষ্যে নামে, উপনামে যে বা যারাই অস্তিতিশীল পরিস্থিতি তৈরি করবে তাদের বিরুদ্ধেই আমরা অবস্থান নেবো।’

 

উল্লেখ্য, গত বুধবার পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম জানায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে মুসলিম দেশগুলোকে সঙ্গে নিয়ে ন্যাটোর মতো একটি সামরিক জোট গঠন করতে চায় সৌদি আরব। নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদ এবং আইএসের মতো হুমকির বিরুদ্ধে লড়াই করতেই এ জোট গঠন করা হবে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা