,

মিশরে ১৩ পুলিশ নিহত আইএসের হামলায়

 

 

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের অশান্ত সিনাই উপদ্বীপে এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩ পুলিশ নিহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার সিনাইয়ের এক চেকপয়েন্টে মর্টার হামলায় ওই ১৩ পুলিশ প্রাণ হারিয়েছে। তবে আইএস বলছে, তারা সেখানে একটি গাড়িবোমা হামলা চালিয়েছিল।

2016_03_20_09_10_14_WzcjlEafxojc3huzMlWuEPhgDvd89f_original

 

২০১৩ সালে মিশরের সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যূত করার পর থেকে সিনাই অঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে আসছে জিহাদিরা। ওইসব হামলায় নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য প্রাণ হারিয়েছে।শনিবারের হামলা সম্পর্কে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিনাইয়ের উত্তরাঞ্চলীয় সাফা চেকপয়েন্টে ওই হামলা চালানো হয়েছিল। এ সময় সরকারি বাহিনীর পাল্টা হামলায় পাঁচ জঙ্গিও নিহত হয়েছে।

 

পরে টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে সিনাই হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই ছাউনিতে কোনো মুসলিম নারীকে আটকে রাখা হয়েছে কিনা তা যাচাই করে দেখার জন্যই তারা সেখানে হামলা চালিয়েছিল। একই সঙ্গে ওই বিবৃতিতে আইএস গত অক্টেবরে সিনাই অঞ্চলে বিধ্বস্ত রুশ যাত্রীবাহী বিমানটিতে হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, বোমা হামলার কারণেই ২২৪ আরোহী নিয়ে রুশ এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব