,

চলে গেলেন দেশের প্রথম নিউরোসার্জন রশিদ উদ্দিন

 

 
নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দেশের প্রথম নিউরোসার্জন রশিদ উদ্দিন আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।শনিবার রাত ৮টার দিকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রশিদ উদ্দিন আহমদের মেয়ে রাশিদা আহমদ।

18697

এর আগে গত ৯ ফেব্রুয়ারি এমেরিটাস অধ্যাপক রশিদ উদ্দিনের স্ট্রোক হলে তিনি কোমায় ছিলেন।রবিবার (২০ মার্চ) সকাল ১০টায় বিএসএমএমইউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে নরসিংদীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমেরিটাস অধ্যাপক রশিদ উদ্দিন সেখানে নিউরোসার্জারি বিভাগ চালু করেন। নিজ উদ্যোগেই সেখানে শিক্ষার্থীদের ক্লাস নিতেন তিনি। কয়েক দশক ধরে রোগীদের আস্থার প্রতীক ছিলেন এই চিকিৎসক। সত্তরের দশকে দেশের একমাত্র নিউরোসার্জন ছিলেন তিনি। একাত্তরে গোপনে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেয়ায় হানাদারদের রোষানলে পড়তে হয় তাকে। এক পর্যায়ে একাত্তরের সেপ্টেম্বরে দেশ ছেড়ে আগড়তলা চলে যান এই মহান মানুষটি।

 

এদিকে রশিদ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে দেশের চিকিৎসা ক্ষেত্রে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বিএসএমইউর নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান কনক কান্তি বড়ুয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে